বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আগামী ১৪ নভেম্বর বিনামূল্যে চক্ষু শিবির

সংবাদ থেকে
আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার বাহারমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই কার্যক্রমে সার্বিক চিকিৎসা সেবা প্রদান করবে খ্যাতনামা চিকিৎসাকেন্দ্র মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, চোখের আলোহীন বা দৃষ্টি সমস্যায় ভোগা প্রান্তিক ও অসহায় মানুষের জীবনে নতুন করে দেখার আনন্দ ফিরিয়ে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং মানবতার কল্যাণে এই মহৎ উদ্যোগে দলমত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে আয়োজক কমিটি।
‘সেবাই আমাদের অঙ্গীকার, মানবতাই আমাদের পরিচয়’—এই স্লোগানকে ধারণ করে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই সংগঠনটি (রেজি: নং মৌলভী- ৩(৬৪)/৭৩) দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


