মোংলা বন্দরে নতুন অর্থনৈতিক হাব প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে সরকার: নৌমন্ত্রী

সংবাদ থেকে
বাগেরহাট: নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল এক নতুন অর্থনৈতিক হাব এরিয়া হিসেবে প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ১৫ দিনে ২ বার এ বন্দরে এসেছেন। প্রধানমন্ত্রী মনে করছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটা ব্যাপক উন্নয়ন এবং সম্ভাবনা নিশ্চিত করা দরকার।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর জেটিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ’র নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জ্বালানি সংকট আছে, তার সমাধান হচ্ছে, শিল্পায়নের জন্য যে সুবিধাদি দরকার, যে সেবা খাত প্রতিষ্ঠার দরকার সরকার তার সকল পদক্ষেপ এরই মধ্যে গ্রহণ করেছে। এখন দরকার স্বস্তি, শান্তি ও অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সেটি যদি না হয় তাহলে এই বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল বিভাগের মানুষের সম্ভাবনা, যোগ্যতা, সক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। আবারো তা ভূলুণ্ঠিত হয়ে যেতে পারে। এজন্য দরকার বৃহত্তর জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ও সমন্বিত চেষ্টা। দ্বিমত থাকবে কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা একমত হব।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




