৬ নভেম্বর ২০২৬, ২০:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগ চালুর সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

আজ শুক্রবার দুপুরে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মেহেরপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ, ভৌত অবকাঠামো ও বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের অবকাঠামো ও সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. জাকির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. কামরুল ইসলাম, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান এবং সিনিয়র সহকারী পরিচালক মো. নুর ইসলাম চৌধুরী। এর আগে প্রতিনিধি দলটি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন তাঁদের স্বাগত জানান।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর