খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় যথাযোগ্য মর্যাদায় আগামীকাল ৭ নভেম্বর সরকারিভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ২০২৬ উদযাপন করা হবে। এদিন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
দিবসটি উপলক্ষ্যে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদযোহর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনী কেন্দ্রসমূহ, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
সন্ধ্যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় সকাল ১০টায় শিশুদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




