৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

সূত্র: TechZoom / বাংলাদেশ

সংবাদ থেকে

কানে কম শোনার সমস্যায় ভোগা মানুষের জন্য এবার বড় চমক নিয়ে আসছে স্যামসাং। শিগগিরই শ্রবণ সহায়ক ডিভাইস বা হিয়ারিং এইড হিসেবে কাজ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি বাডস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের গ্যালাক্সি বাডসের হিয়ারিং এইড সংক্রান্ত দুইটি নতুন ফিচার ব্যবহারের জন্য সম্প্রতি দক্ষিণ কোরিয়ার খাদ্য ও ওষুধ নিরাপত্তা বিষয়ক সংস্থা অনুমোদিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য সংক্রান্ত প্রধান প্রশাসনিক সংস্থাও এই বিশেষ প্রযুক্তির অনুমোদন দিয়েছিল।

আগামী বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি বাডস ৪ প্রোটিন ও গ্যালাক্সি বাডস ৩ প্রো মডেলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই দুইটি নতুন সুবিধা চালু হতে যাচ্ছে।

স্যামসাং জানিয়েছে, এই ব্যবস্থার মধ্যে প্রধানত থাকছে ‘হিয়ারিং টেস্ট’ এবং ‘হিয়ারিং এইড’ নামে দুটি ফিচার। এর মধ্যে প্রথম ফিচারের সাহায্যে অডিও গ্রাম তৈরির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের শ্রবণক্ষমতা পরীক্ষা করতে পারবেন।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর