হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

সংবাদ থেকে
চাঁদপুরের বিভিন্ন উপজেলার প্রান্তিক ও দরিদ্র মানুষদের নিয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী হাজীগঞ্জ উপজেলার আহম্মদপুর গাউছিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই চক্ষু শিবির সম্পন্ন হয়।
চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের আয়োজিত ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পে চার উপজেলার গ্রামের প্রান্তিক ও দরিদ্র সহস্রাধিক চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আয়োজক মোহাম্মদ ইউনুছ উল্ল্যাহ জানান, এটি আমাদের দশম বছরের ধারাবাহিক আয়োজন। সমাজের অবহেলিত ও দৃষ্টিহীন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আলো ফিরিয়ে দিতে এবং যাদের চিকিৎসার সামর্থ্য নেই, তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





