বাবরি মসজিদ ভাঙতে দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

সংবাদ থেকে
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ১৯৯২ সালে ভেঙে ফেলেছিল উগ্রহিন্দুত্ববাদীরা। আর সেই মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখার সময় কেঁদেছিলেন বলে জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী। তার মতে, ওই ঘটনা ভারতের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদী চেতনার জন্য এক দীর্ঘ ও কঠিন রাজনৈতিক লড়াইয়ের সূচনা করেছিলো।
শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক তথ্যে এ কথা জানান সোনিয়া। তিনি বলেন, “বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য টেলিভিশনে দেখার সময় আমি কেঁদে দেই। এরমাধ্যমে আমি বুঝতে পারি ভারতের সামনে তার ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য দীর্ঘ লড়াই সামনে রয়েছে।”
উত্তর প্রদেশের উগ্রপন্থিদের মধ্যে ওই সময় রামজন্মভূমি আন্দোলন বিস্তৃত হচ্ছিল। বাবরি মসজিদের নিচে প্রাচীন মন্দির আছে এমন অভিযোগ তুলে এটি ভেঙে ফেলা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

