৮ নভেম্বর ২০২৬, ১৭:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মনে আছে লিলিপুটদের কথা?

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

লিলিপুট শব্দটির সঙ্গে তোমাদের পরিচয় আছে নিশ্চয়ই! লেখক জোনাথন সুইফটের বিখ্যাত বই ‘গালিভারস ট্রাভেলস’ যারা পড়েছ, তারা তো নিশ্চয়ই জানো কী দারুণ গল্পটি। আর যারা এখনো পড়নি, তারা পড়ে নিও, খুব মজা পাবে। সেই যে, গালিভার নামের এক লোক একদিন গিয়ে পড়ল এক আজব দেশে, যেখানকার মানুষেরা একদমই ছোট্ট। লম্বায় মাত্র কয়েক ইঞ্চি!

কেমন অদ্ভুত কথা বলো তো! আর তাদের নামটাও ছিল অদ্ভুত, লিলিপুট। আজব সেই দেশে গালিভার আর লিলিপুটদের মধ্যে ঘটেছিল মজার মজার সব ঘটনা।

জোনাথন সুইফটের বিখ্যাত ব্যঙ্গ রচনা ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশের ৩০০ বছর পূর্তি উপলক্ষে আয়ারল্যান্ডে চলছে নানা আয়োজন। প্রদর্শনী, আলোচনা, সংগীত ও শিল্পকর্মের মধ্য দিয়ে নতুন করে ফিরে দেখা হচ্ছে বইটি। শিশুদের কাছে রূপকথার রাজত্ব হিসেবে জনপ্রিয় হলেও প্রবীণ পাঠকদের কাছে বইটি মানবচরিত্রের এক নির্মম ব্যবচ্ছেদ।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর