৮ নভেম্বর ২০২৬, ২৩:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রসবকালীন জটিলতায় জীবন বাঁচানোর লড়াই, পার্কভিউ হাসপাতালে চিকিৎসকদের বৈজ্ঞানিক সেমিনার

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রসবকালীন ও প্রসব-পরবর্তী জটিলতায় একজন প্রসূতির জীবন যখন সংকটাপন্ন, তখন দ্রুত রোগ নির্ণয়, রক্ত ও রক্ত উপাদানের ব্যবস্থাপনা এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে চট্টগ্রামে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত এ সেমিনারে Peripartum Disseminated Intravascular Coagulation (DIC) ও Multi Organ Dysfunction-এর মতো জীবনসংকটাপন্ন পরিস্থিতিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ১২ তলা কনফারেন্স হলে ‘Peripartum DIC with Multi Organ Dysfunction Following LSCS – The Miraculous Recovery – A Case Report’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গাইনি, অবস্টেট্রিকস, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিনের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. জাহানারা বেগম শিখা। তিনি ‘Peripartum DIC with Multi Organ Dysfunction Following LSCS – The Miraculous Recovery – A Case Report’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একটি জটিল প্রসূতি রোগীর চিকিৎসা, সংকটাপন্ন অবস্থা থেকে তাঁর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া এবং এ ধরনের পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন তিনি।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর