সরকারি নির্দেশনা উপেক্ষা; চালুর অপেক্ষায় ফিক্সড চিমনির ১৯ ইটভাটা

সংবাদ থেকে
একদিকে সরকারি নির্দেশনায় ফিক্সড চিমনির ইটভাটা বন্ধ রাখার কথা বলা হয়েছে, অন্যদিকে মেহেরপুরে এসব ভাটা চালুর প্রস্তুতি চলছে। জেলার তিন উপজেলায় থাকা ১৯টি ফিক্সড চিমনির ইটভাটার কোনোটিরই অনুমোদন নেই।
তারপরও কয়েকটি ভাটায় ইট সাজিয়ে আগুন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যগুলোতে চলছে ভাটার বেড তৈরির কাজ। এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি ভাটায় অভিযান চালিয়ে একটি ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং দুটি ভাটায় জরিমানা করা হয়েছে। এবং কয়েকটি ভাটায় জরিমানা ও ভাঙা ছাড়ায় ফিরে আসায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
এসব ইটভাটা চালু হলে এক মৌসুমে প্রায় ৯ লাখ মণ কাঠ পোড়ানো হতে পারে। প্রতিটি ভাটায় গড়ে ২৫ হাজার মণ কাঠের প্রয়োজন হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বিপুল পরিমাণ এই কাঠের জোগান দিতে গিয়ে বনজ সম্পদের ওপর চাপ বাড়ার পাশাপাশি বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



