১১ নভেম্বর ২০২৬, ০১:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লাখাইয়ে নতুন এসিল্যান্ডের যোগদান

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সোহাইব হাসান আকন্দ। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে তিনি লাখাই উপজেলা ভূমি অফিসে উপস্থিত হয়ে তাঁর নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করেন। এর আগে তিনি যশোর জেলা কার্যালয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসন ক্যাডারের ৪১তম বিসিএসের একজন কর্মকর্তা।

যোগদানকালে নবাগত এই কর্মকর্তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। এ সময় উপজেলা ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, মেধাবী এই তরুণ কর্মকর্তার যোগদানের ফলে লাখাই উপজেলার ভূমি সেবা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে সেবা লাভ করবেন।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর