বোয়ালখালীতে শখের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের বোয়ালখালীতে শখ করে পুকুরে মাছ চাষ করেছিলেন রিদোয়ান খান। সেইসব মাছ হঠাৎ মরে ভেসে উঠছে পুকুরে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এমন দৃশ্য দেখে আহাজারি করছিলেন রিদোয়ান। উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবার টেক এলাকার মুসার বাপের বাড়ির একটি পুকুরে স্থানীয় বাসিন্দা রিদোয়ান মাছ চাষ করেন। তিনি জানান, গত জানুয়ারি মাসে ৭৫ হাজার টাকার বিভিন্ন সাইজের রুই, ব্রিগেড, পাঙ্গাশ, নাইলেটিকাসহ নানা প্রজাতির মাছ ছেড়েছিলেন পুকুরটিতে। মাছগুলো প্রায় ২-৩ কেজি ওজনের হয়েছিল। […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




