১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পটিয়ায় লেগুনা উল্টে নারী-শিশুসহ ১২ জন আহত

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

মেজবানে অংশ নিতে যাওয়ার পথে পটিয়ায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ১২ যাত্রী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পটিয়া বাইপাস গোলচত্বরে যাত্রীবাহী একটি লেগুনা উল্টে নারী ও শিশুসহ ১২ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়ার মনসা এলাকা থেকে লেগুনা গাড়িটি চন্দনাইশের রওশনহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গাড়িতে থাকা যাত্রীরা একটি মেজবানে যোগ দিতে যাচ্ছিলেন। পথমধ্যে পটিয়া বাইপাস গোলচত্বরে পৌঁছালে গাড়িটি উল্টে সড়কে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতরা হলেন সামিয়া সুলতানা (১৮), রনি (১২), বোরহান উদ্দিন (১৩), আনোয়ারা খাতুন (৮০), হৃদয় হোসেন (২০), সাদিকুর রহমান (২৯), আব্দুর রহিম (৪০), খাইরুন নেসা (৩৫), রুবি আক্তার (৩০), গিয়াস উদ্দিন (৫০), মো. ইরফান (১৮) ও তানিয়া সুলতানা (১৮)। তাঁদের সবার বাড়ি পটিয়া উপজেলার মনসা এলাকায়। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তারেক জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর