১৩ নভেম্বর ২০২৬, ০২:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠচক্রের বইপাঠ কার্যক্রম উদ্বোধন

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠচক্রের বইপাঠ কার্যক্রম উদ্বোধন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন মূল্যবান বই তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা নিয়মিত বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ, যুক্তিবোধ ও মানবিক গুণাবলি বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে পাশাপাশি সৃজনশীল ও মননশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বই মানুষের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর