সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

সংবাদ থেকে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ১০ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়।
পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৫১ টাকা ৫০ পয়সায়। ২০ দশমিক ৬৯ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৮ টাকায়।
এ ছাড়া দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় রয়েছে আমান কটন ফাইব্রাস, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, সাফকো স্পিনিং মিলস লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, মতিন স্পিনিং মিলস পিএলসি, অলিম্পিক এক্সেসরিজ এবং ইনটেক লিমিটেড।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
