২৭ দিন পর উৎপাদনে সিইউএফএল, আবারও বন্ধের শঙ্কা

সংবাদ থেকে
যান্ত্রিক ত্রুটিতে ২৭ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। তবে উৎপাদন চালু হলেও কাটেনি আবার বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা। কারখানাটির পুরোনো যন্ত্রপাতিতে এখনো রয়ে গেছে কিছু ত্রুটি।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারখানাটি নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালিয়ে যেতে পারলে চলতি অর্থবছরের নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। তবে কারখানাটির বয়স প্রায় ৪০ বছর। যান্ত্রিক কিছু সমস্যা এখনো রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চলছে। বারবার ত্রুটি দেখা দেওয়ায় কখন আবার উৎপাদন বন্ধ হয়ে যায়, তা আগে থেকে বলা কঠিন।
কারখানা সূত্র জানায়, গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় সিইউএফএলে। এর আগে গ্যাস সংকটের কারণে টানা ছয় মাস বন্ধ ছিল কারখানাটি। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে গত ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। কিন্তু চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন করে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আবারও বন্ধ হয়ে যায় উৎপাদন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


