১৩ নভেম্বর ২০২৬, ২৩:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চট্টগ্রামে ৫ কোটি টাকার সোনাসহ গ্রেফতার ১

সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনাসহ সুধীর কুমার ধর (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আকবরশাহ থানার সিটি গেট-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমপাশে পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজের হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুধীর কুমার ধরকে গ্রেফতার করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর