পাহাড়ে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় শিক্ষার্থীদের মোবাইলফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে রাবি থেকে ৭০ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, দুজন স্টাফ এবং খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারীসহ মোট ৭৭ জনের একটি দল গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে আসেন।
পরে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে পর্যটনকেন্দ্রের আশপাশের পাহাড়ে ঘুরতে যান। এর মধ্যে আট শিক্ষার্থীর একটি দল অবকাশকেন্দ্রের একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে বেঁধে মারধর করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





