‘ভূমি অফিসে এলে সাংবাদিকদের বেঁধে পেটাব’ : কর্মকর্তার হুমকি
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’-এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে। জমির খারিজসংক্রান্ত সাধারণ তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ, আটকে রাখার চেষ্টা এবং শারীরিকভাবে হেনস্তার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা।
ঘটনার ভিডিওতে নায়েবকে এমন হুমকিমূলক বক্তব্য দিতে শোনা গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে সদর পৌর ভূমি অফিসে গেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, এ সময় নায়েব আবুল কালামকে চায়ের আড্ডায় ব্যস্ত দেখতে পান তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিকেল ৩টার দিকে নায়েব অফিস থেকে বের হয়ে চলে যাওয়ার সময় অনিক খান তাকে ডেকে প্রয়োজনীয় তথ্য জানতে চান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন নায়েব।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




