এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন : বন্ধ ছিল চট্টগ্রাম-ঢাকার ট্রেন চলাচল
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুরের পুবাইলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্য একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে ঢাকায় আনা হচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের বরাতে জানা যায়, পুবাইল স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। এ সময় ইঞ্জিন থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে আসে।
স্থানীয় বাসিন্দা ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ট্রেনচালক বলেন, আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও যাত্রীরা এগিয়ে আসেন। কেউ বালতি ও কলস, আবার কেউ পানির মোটরের পাইপ নিয়ে আগুন নেভাতে সহায়তা করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




