১৪ নভেম্বর ২০২৬, ০০:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাহরাইনে মার্কিন আগাম সতর্কবার্তা রাডার ধ্বংসের দাবি ইরানের

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সিরিক দ্বীপে যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে চালানো হামলার জবাবে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ওই রাডার লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এ ঘটনাকে ওয়াশিংটনের প্রতি গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আকাশপথে উসকানি এবং তেল চোরাচালান কার্যক্রম বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে দাবি করা হয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর