১৫ নভেম্বর ২০২৬, ০২:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি : চাইলেন ভোট

সূত্র: Daily Probaha / বিনোদন

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার ৭৫তম আসর ঘিরে একের পর এক নতুন লুকে সামনে আসছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাবজয়ী এই সুন্দরী।

এবার সমুদ্রপাড়ে হলুদ গাউনে ঝলমলে উপস্থিতি এবং চার দেশের সুন্দরীদের সঙ্গে বিশেষ ফটোফ্রেমে ধরা দিয়ে নজর কেড়েছেন তিনি। সম্প্রতি সমুদ্রপাড়ের মনোরম পরিবেশে হলুদ রঙের ফ্লোর-টাচ গাউনে ফটোশুটে অংশ নেন মাহি। ফুল স্লিভের গাউনটির কোমরে ছিল পাথরের নান্দনিক কারুকাজ।

পোশাকের সঙ্গে যুক্ত সাদা স্যাশেতে স্পষ্টভাবে লেখা ছিল ‘বাংলাদেশ’। আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম তুলে ধরার এই আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের নজর কাড়ে। এদিকে একক ফটোশুটের পাশাপাশি চার দেশের সুন্দরীদের সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েও আলোচনায় এসেছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর