১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রোমাঞ্চের গল্পে জয়া আহসান

সূত্র: Dhaka News24 / বিনোদন

সংবাদ থেকে

বিনোদন ডেস্ক : সম্পর্কের সমীকরণ সব সময় সরল হয় না। ভালোবাসা, বন্ধুত্ব কিংবা পারিবারিক বন্ধনের আড়ালেও জমতে পারে সন্দেহ, ঈর্ষা, ক্ষোভ ও বিশ্বাসঘাতকতা। মানুষের মনের এমনই অন্ধকার দিকের গল্প নিয়ে পর্দায় আসছেন জয়া আহসান। ভারতের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দুই বাংলায় জনপ্রিয় এ অভিনেত্রী।

মনস্তাত্ত্বিক রহস্য ও খুনের গল্পে নির্মিতব্য এ সিনেমায় আরও অভিনয় করেছেন শ্রাবন্তী, শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিষ্টু (অভিপ্সা) চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, প্রীতি সরকার, প্রিয়াঙ্কা গুহ, বৈশাখী রায়, আয়ুষ দাস, রূপালি রাই ভট্টাচার্য, অভিরূপ চক্রবর্তী, মনোজ ওঝাসহ আরও অনেকে।

অর্জুন দত্তের সিনেমায় সম্পর্কের জটিলতা ও মানুষের মনস্তত্ত্ব বরাবরই বিশেষ গুরুত্ব পেয়েছে। ‘গুলদস্তা’, ‘শ্রীমতী’ কিংবা ‘বিবাহ অভিযান’-এর মতো ভিন্নধর্মী গল্পের মধ্য দিয়ে তিনি দর্শকের সামনে তুলে ধরেছেন মানুষের ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন। এবার সেই পরিচিত গল্প বলার ভঙ্গিতে যুক্ত হচ্ছে রহস্য, রোমাঞ্চ ও ডার্ক হিউমার। ফলে ‘আরএসভিপি মার্ডার’ পরিচালকের আগের কাজগুলোর তুলনায় ভিন্ন স্বাদের একটি সিনেমা হতে যাচ্ছে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর