চাঁদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে- এমপি মানিক

সংবাদ থেকে
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল যত দ্রুত সম্ভব পরিশোধ করতে হবে। চাঁদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এসব ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। জেলায় বর্তমানে ৪৬টি বৈধ ইটভাটা থাকলেও ৪৮টি অবৈধ ইটভাটা ইট তৈরির জন্য চুল্লিতে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সরকার অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দিয়েছে। তাই এ ক্ষেত্রে কোনো ধরনের চোর-পুলিশ খেলা চলতে দেওয়া যাবে না। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষার বিষয়ে তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্যের দোকান থাকতে পারবে না। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




