চাঁদপুরে এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসাসেবা জোরদারে মতবিনিময় সভা

সংবাদ থেকে
চাঁদপুরে সুইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারী ব্যক্তি এবং তাদের যৌনসঙ্গীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পর্যায়ে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ সভার আয়োজন করা হয়। পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) আয়োজিত এ সভায় সহযোগিতা করে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়।সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।
এ সময় তিনি বলেন, এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক ও জনস্বাস্থ্য বিষয়। যারা সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন, তাদের কাজের গুরুত্ব অনেক বেশি। কেউ খারাপ হয়ে জন্মগ্রহণ করে না, অনেক সময় অনেকে অসৎ সঙ্গ ও নেতিবাচক পরিবেশের প্রভাবে ধীরে ধীরে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের সচেতন করতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সঠিক স্বাস্থ্যবার্তা পৌঁছে দিতে হলে নির্ভরযোগ্য তথ্য ও বাস্তবভিত্তিক কার্যক্রমের বিকল্প নেই। আপনারা যদি বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্তের মাধ্যমে নিজেদের কার্যক্রম তুলে ধরতে পারেন, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে সমাজের জন্য আপনারা কতটা গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এইচআইভি সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





