১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের মাত্রায় মঙ্গলবার সকালে শীর্ষে উঠে এসেছে ঢাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটায় রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ৩৩৬ রেকর্ড করা হয়, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের। চলতি মৌসুমে ঢাকার বায়ুর মান এটিই সর্বোচ্চ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ তালিকায় এ সময় দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের কলকাতা। শহরটির একিউআই ২৬৬। ২১৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর।

ঢাকার বাতাসে দূষণের প্রধান উপাদান অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫। মঙ্গলবার প্রতি ঘনমিটার বাতাসে এসব কণার ঘনত্ব পাওয়া গেছে ২৪৩ দশমিক ৩ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকায় নির্ধারিত মাত্রার ৪৮ দশমিক ৭ গুণ। অতি সূক্ষ্ম এসব কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে পৌঁছাতে পারে। দীর্ঘদিন এমন বাতাসে থাকলে শ্বাসতন্ত্র ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর