সাতকানিয়ায় পিডিবির অনিয়মের ভিডিও ফাঁসের সন্দেহে পিডিবি কর্মীকে মারধরের অভিযোগ

সংবাদ থেকে
চট্টগ্রামের সাতকানিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংক্রান্ত ভিডিও ফুটেজ ফাঁসের সন্দেহে এক সহকর্মীকে মারধর এবং তাঁর মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পিডিবির এক কর্মচারীর বিরুদ্ধে। সোমবার দুপুরে কেরানীহাটে এস আলম পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তাঁর আরও অভিযোগ, এ সময় নগদ ৩৬ হাজার টাকাও নেওয়া হয়।
অভিযোগের মুখে থাকা কর্মচারীর নাম ফয়সাল আহমদ। তিনি সাতকানিয়া পিডিবি কার্যালয়ে লাইন পরীক্ষা-নিরীক্ষার দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় আব্দুল করিম নামে স্থানীয় এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও করেছেন ভুক্তভোগী। তবে মোবাইল ফোন নেওয়ার কথা স্বীকার করলেও মারধর ও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ফয়সাল।
ভুক্তভোগী পিডিবি কর্মচারী নজরুলের দাবি, সাতকানিয়ায় বিদ্যুৎ সংযোগে অনিয়ম, অবৈধ লাইন স্থাপন এবং বাণিজ্যিক ভবনে আবাসিক মিটার ব্যবহারের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগসংক্রান্ত বিভিন্ন ভিডিও ফুটেজ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব তথ্য ফাঁসের সন্দেহে আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিক ও ফয়সাল আহমদ তাঁকে দায়ী করছেন বলে জানান তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


