১৭ নভেম্বর ২০২৬, ১৬:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মেহেরপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

মেহেরপুর সরকারি মহিলা কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন ঘিরে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কুচকাওয়াজ ও বিভিন্ন খেলাধুলায় প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।

সকালে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ-আল আমিন।

প্রফেসর মুহাঃ আবদুল্লাহ-আল আমিন বলেন, মন যদি প্রফুল্ল থাকে, তাহলে চারপাশের সবকিছুই সুন্দর মনে হয়। আর মন যদি দুঃখ-ভারাক্রান্ত থাকে, তাহলে চারপাশের পরিবেশও বিষণ্ন ও ক্লান্তিকর মনে হয়। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মানুষের মনকে প্রফুল্ল রাখে, জীবনে আনন্দ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর