ময়মনসিংহে যুবদলের তিন ইউনিটের নতুন কমিটি
সূত্র: Mymensingh Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।
ময়মনসিংহ মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট কমিটিতে জোবায়ের হোসেন শাকিলকে সভাপতি এবং মিনহাজুল ইসলাম রাসুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
মূল প্রতিবেদন: Mymensingh Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


