২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

সূত্র: Arthosuchak / রাজনীতি

সংবাদ থেকে

দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম সম্প্রসারণ ও দ্রুততর করার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ পাস হয়েছে। বুধবার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পক্ষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিলটি উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানান বিরোধীদলের সংসদ সদস্য রায়হান সিরাজী (রংপুর-১), মাহবুবুর রহমান বেলাল (রংপুর-৩), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), আবদুল গফুর (কুষ্টিয়া-২), আবুল হাসান (সিলেট-৫), আলফারুক আব্দুল লতীফ (নীলফামারী-২), আবদুস সাত্তার (নীলফামারী-১), সংরক্ষিত মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য মোছা. নাজমুন নাহার, মজেদুর রহমান (গাইবান্ধা-১), সংরক্ষিত মহিলা আসন-৩৯-এর সংসদ সদস্য সাবিকুন্নাহার, আবদুল আলীম (বাগেরহাট-৪), কামরুল হাসান (ময়মনসিংহ-৬), আলী আসগর (পাবনা-৩), জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬) এবং স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫)। তবে তাদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলটি উত্থাপনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বৃহত্তর জনস্বার্থে এ আইন প্রণয়ন করা হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার সৌরবিদ্যুতের মাধ্যমে অন্তত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের সম্প্রসারণ ত্বরান্বিত করতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬-এর সংশ্লিষ্ট অধ্যাদেশ জারি করা হয়েছিল।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর