গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলের সামনে জড়ো হন। পরে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। একপর্যায়ে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা, আনসার রোডসহ আশপাশের এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
এ সময় তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে শ্রমিকরা তাদের কথায় কর্ণপাত না করে বিক্ষোভ ও অবরোধ চালিয়ে যান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

