২০ নভেম্বর ২০২৬, ২০:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে চাঁবিপ্রবির উদ্যোগে দোয়া ও মিলাদ

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খলিশাডুলি জামে মসজিদে এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দরভাবে দেশ পরিচালনার সক্ষমতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী যেন সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত থেকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন, সে কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া দেশের সার্বিক কল্যাণ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খলিশাডুলি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবদুল মান্নান। মোনাজাত শেষে উপস্থিত মুসলি¬দের মধ্যে তবারক বিতরণ করা হয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর