২২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

২০ দিনেই শেষ হলো ছুটি, ডেঙ্গুতে প্রাণ গেল প্রবাসীর

সূত্র: Suprobhat Bangladesh / স্বাস্থ্য

সংবাদ থেকে

দুই মাসের ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন কাতারপ্রবাসী ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। স্বপ্ন ছিল পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরবেন। কিন্তু দেশে ফেরার ২০ থেকে ২৫ দিনের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। আট মাসের মেয়েসন্তান ও স্ত্রীকে রেখে শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পারভেজ। তাঁর আর কাতারে ফেরা হলো না।

পারভেজ বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে ব্যবসা করতেন তিনি। প্রবাসজীবনে তিনবার ছুটিতে দেশে এসেছিলেন। এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে ফেরেন।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর