‘কালোজাদু’ চর্চার সন্দেহে মাকে জীবন্ত পুড়িয়ে মারল ছেলে!
সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে
ভারতের তেলেঙ্গানা রাজ্যে কালোজাদু চর্চার সন্দেহে নিজের মাকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে ২১ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে।
শনিবার (১০ অক্টোবর) নিজের অটোরিকশা থেকে ডিজেল নিয়ে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। এতে গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তার ৪০ বছর বয়সী মা কারে সায়াম্মা। অভিযুক্ত যুবকের নাম কারে দুর্গেশ। তিনি পেশায় অটোরিকশাচালক।
পুলিশের দাবি, গ্রামের কয়েক বছর আগের একাধিক মৃত্যুর জন্য মাকে দায়ী করতেন অভিযুক্ত ছেলে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



