
অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রির ২৫ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে জমি রেজিস্ট্রির জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার আট নম্বর কদলপুর ইউনিয়নের রাজচন্দ্রপাড়া মঙ্গলখালী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শামসুন নাহার নামের ওই নারী রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা, প্রবাসীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী জমি রেজিস্ট্রির উদ্দেশ্যে ২৫ লাখ টাকা নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের দিকে যাচ্ছিলেন। পথমধ্যে রাজচন্দ্রপাড়া মঙ্গলখালী এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা নিয়ে আসা আট থেকে ১০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে। মুহূর্তের মধ্যেই দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗