৫ নভেম্বর ২০২৬, ০২:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে

৫টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৫টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ · সর্বশেষ প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ১৮:২৫

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে

· বাংলাদেশ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি সাঁতার জানতেন বলে দাবি করেছেন তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম। পাইলট হিসেবে প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি সাঁতারের ওপর দীর্ঘমেয়াদি কোর্সও করেছিলেন এবং এর সনদও ছিল। এ কারণে স্থানীয় আহমেদ শাহরিয়ার রেজা দীপের ধাওয়ার মুখে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন—এমন তথ্য মানতে নারাজ তাঁর বাবা। তাঁর দাবি, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআইকে দীপের দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে এসব কথা বলেন তাহসিফের বাবা।

তিনি বলেন, ‘কেন তাহসিফকে ধাওয়া দিতে যাবে? এগুলো বাজে কথা, প্রশ্নই আসে না। আমার ছেলে সাঁতার জানত। ও তো পাইলট। ওদের সুইমিংয়ের কোর্স করা এবং তার ওপর সার্টিফিকেট আছে। সাঁতারের ওপর বড় ধরনের কোর্স করা আছে আমার ছেলের।’

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ