৬ নভেম্বর ২০২৬, ১৯:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ১৯:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ২১:৩৯

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল

· বাংলাদেশ

বাংলাদেশ পুলিশের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মো. আহসান হাবীব পলাশকে এসবি ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত আইজি) পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে; ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি থেকে বদলি করে এসবি ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত আইজি) করা হয়েছে; মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে; গাজী জসীম উদ্দীনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি পদ থেকে বদলি করে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগের অতিরিক্ত আইজি করা হয়েছে; ইসরাইল হাওলাদারকে জিএমপি গাজীপুরের পুলিশ কমিশনার (ডিআইজি) ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে; মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে বদলি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে এবং মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি থেকে বদলি করে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Daily Jalalabad বাংলা

পুলিশের ৭ ঊর্ধ্বতন পদে রদবদল

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ