
দামুড়হুদায় ছোট ভাইকে গলা কেটে জখমের ঘটনায় বড়ভাই গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দামুড়হুদার তারিনীপুর গ্রামে শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় হোসেন (২৩) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার রহস্য উদঘাটন করেছে দামুড়হুদা থানা পুলিশ।
এ ঘটনায় মামলার প্রধান আসামি আহত যুবকের বড়ভাই হাসান আলীকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর দিবাগত রাত অর্থাৎ ২৮ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার তারিনীপুর গ্রামের ফার্নিচার রংমিস্ত্রি মো. হোসেন আলী (২৩) নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত শয়নকক্ষের দেয়ালের ইটের ফাঁকা স্থান দিয়ে ধারালো অস্ত্র প্রবেশ করিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



