৫ নভেম্বর ২০২৬, ২০:২৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ১৭:১৪ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ১৭:১৪

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন

· বাংলাদেশ

২০ দেশের ৯৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে চট্টগ্রামে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। তিন দিনব্যাপী এ সম্মেলনে জমা পড়া ৮১২টি গবেষণাপত্রের মধ্যে একাডেমিক বাছাই শেষে ১৮৮টি উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।

আগামী ৮ নভেম্বর কুমিরায় আইআইইউসির নিজস্ব ক্যাম্পাসে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

‘ইনোভেশনস ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক তিন দিনব্যাপী এ সম্মেলন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পঞ্চম এবং আইআইইউসির আয়োজনে ২০তম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের আন্তর্জাতিক অংশীদার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম)। টেকনিক্যাল স্পন্সর আই ট্রিপল ই বাংলাদেশ সেকশন।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ