৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চুনারুঘাটের সাটিয়াজুরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

চুনারুঘাটের সাটিয়াজুরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

· বাংলাদেশ

স্টাফ রিপোর্ট ॥ চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. শামীম মিয়া।

গত ১ নভেম্বর ২০২৬ তারিখে দাখিল করা লিখিত অভিযোগে শামীম মিয়া উল্লেখ করেন, তিনি সাটিয়াজুরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। সার ডিলার নিয়োগের জন্য তিনি নির্ধারিত নিয়মে আবেদন করেছিলেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার আবেদন প্রথম স্থানে থাকলেও পরবর্তী যাচাইয়ে তাকে দ্বিতীয় স্থানে দেখানো হয়। এতে তিনি আর্থিক ও অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন। অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট মেসার্স কৃষি বীজ ঘরের স্বত্বাধিকারী মো. জাহির মিয়া ২০০৯ সালের নীতিমালায় বিসি আইসি সারের ডিলার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। ২০২৬ সালের নীতিমালায়ও তিনি বিসি আইসি সারের ডিলার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি বিএডিসি বীজ ডিলার এবং খাদ্য অধিদপ্তরের ডিলার হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগকারীর প্রশ্ন, একাধিক ডিলারশিপ থাকা সত্ত্বেও কীভাবে তিনি ২০২৬ সালের নীতিমালায় পুনরায় সারের ডিলার হিসেবে তালিকাভুক্ত হলেন ? এ ক্ষেত্রে ডিলার নিয়োগের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ