১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

৫টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৫টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ০০:০০ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২১:৪০

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

· অপরাধ

ঢাকা: মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ককটেলটি বিস্ফোরিত হয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানা প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্য সামান্য আহত হন। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ