
আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
রাকিব আওয়াল পাপুল,শেরপুর: নাশকতার অভিযোগে আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ এবং সদস্য সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান।
নোটিশে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ঝিনাইগাতী থানার পুলিশ নাশকতার মামলায় ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে। পরে ইউনিয়ন বিএনপি নেতা গোলাপ হোসেন ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


