
শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
প্রবাহ রিপোর্ট : রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকা-ের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাকসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি শুরু হয়। শুনানিতে অংশ নিতে কারাগারে থাকা আসামির মধ্যে ১১ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়ে।
শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামলায় মোট আসামি ৪১ জন। তাদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে। বাকি ৩০ জন পলাতক। বৃহস্পতিবার কারাগারে থাকা ১১ আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।
শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীরা মামলার কিছু নথি না পাওয়ার বিষয়টি ট্রাইব্যুনালকে জানান। এ নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শুনানিতে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি। মামলার অভিযোগ গঠনের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


