১৩ নভেম্বর ২০২৬, ০০:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চট্টগ্রামে ৩ লাইটার জাহাজকে জরিমানা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ২৩:২৯ · সর্বশেষ প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ২৩:২৯

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

চট্টগ্রামে ৩ লাইটার জাহাজকে জরিমানা

· বাংলাদেশ

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেল কর্ণফুলী নদীতে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্ণফুলী চ্যানেল এবং বর্হিনোঙ্গরে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান। অভিযানে কোস্টগার্ড সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান বলেন, নেভিগেশনাল চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অবৈধভাবে পণ্য গুদামজাতকরণের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে বিভিন্ন লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। এসময় অভ্যন্তরীণ নৌ- চলাচল অধ্যাদেশে লঙ্ঘনের দায়ে তিনটি লাইটার জাহাজের প্রতিটিকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ