
ক্ষমতা ছাড়ার আগেই কিউবা ইস্যুর সমাধান চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ক্ষমতা ছাড়ার আগেই তিনি কিউবা সংকটের একটি চূড়ান্ত সমাধান চান। প্রয়োজনে এই দ্বীপরাষ্ট্রটির বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনাকেও তিনি উড়িয়ে দিচ্ছেন না।
সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রেসিডেন্ট মেয়াদের শেষ হওয়ার আগে তিনি কিউবায় সামরিক অভিযানের অনুমোদন দেবেন কি না। জবাবে তিনি বলেন, আমি বিদায় নেওয়ার আগে কিউবার কাজটি শেষ করতে চাই।
সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, আমরা দেশটির ওপর খুব কড়া নজর রাখছি। তারা খুব খারাপ অবস্থায় আছে। এটি মূলত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


