
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি
পুলিশের ঊর্ধ্বতন ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলার গুরুত্বপূর্ণ পদে বদলি করেছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার চারজন কর্মকর্তা এবং দুটি জেলার পুলিশ সুপারের (এসপি) বদলির এ আদেশ দেওয়া হয়।
উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে তার স্থলাভিষিক্ত করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


