১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গাজীপুরে গ্রেফতার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৬:২৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৬:২৫

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গাজীপুরে গ্রেফতার

· অপরাধ

খুলনা: জেলার দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি হিসেবে পরিচিত আজম শেখকে (৩২) গাজীপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসআরবি সূত্রে জানা গেছে, এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আজম শেখকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ