
মিরপুরে ‘রাজধানী পরিবহন’ বাসে আগুন
ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ‘রাজধানী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ব-১৩-০৬৬৫।
মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আকস্মিকভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


