হবিগঞ্জ সদর থানার অভিযান ॥ ৩ পলাতক আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৩ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর থানার ওসি জাহিদুল হকের নির্দেশে একদল পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। বুধবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান ওসি।
মূল প্রতিবেদন: Habiganj Express
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


