নওগাঁয় রাতে ১২০ বস্তা সার পাচারের চেষ্টা, স্থানীয়দের হাতে আটক

সংবাদ থেকে
নওগাঁ: নওগাঁ সদর উপজেলা থেকে অন্য জেলায় ১২০ বস্তা সার (ডিএপি) পাচারকালে দুটি গাড়ি আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা নেয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নওগাঁ সদরের দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’-এর মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুই নসিমন ভটভটিতে ১২০ বস্তা ডিএপি সার লোড করে রাজশাহীর উদ্দেশে রওনা দেওয়া হয়। গাড়ি দুটি হাপানিয়া সড়কের মুখে পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তারা অসংলগ্ন কথা বললেও পরবর্তীতে জনরোষের মুখে স্বীকার করে যে সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


